প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপি) সদর দপ্তরে গত বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছে পুলিশ৷ দুর্নীতির তদন্তের অংশ হিসেবে অন্তত ১৪ ঘণ্টা ধরে এ তল্লাশি চালানো হয়৷ চলতি বছরের শুরুর দিকে স্পেনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ শুরু হয়৷ তখন প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের সরকার হুমকির মুখে পড়েছিল৷ পিপির একজন মুখপাত্র বলেন, পুলিশের ওই অভিযান সারা রাত ধরে চলে৷ পুলিশ দলটির তহবিল সংগ্রহ-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে৷ ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ রয়টার্স৷