প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনিতে গত ডিসেম্বর মাসের চাঞ্চল্যকর জিম্মি করার ঘটনায় নিহত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় পুলিশের গুলিতেই। তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক শুনানিতে বলেন, তিন সন্তানের মা আইনজীবী ক্যাটরিনা ডসনের দেহে পুলিশের ছয়টি গুলির টুকরা বা গুলি আঘাত হেনেছে। তবে এগুলো সরাসরি লাগেনি, দেয়াল বা কঠিন কিছু থেকে ধাক্কা খেয়ে ফিরে এসে শরীরে বেঁধে। ৫০ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত বন্দুকধারী ম্যান হারুন মনিস গত ১৫ ডিসেম্বর সিডনির এক ক্যাফেতে গিয়ে ১৮ ব্যক্তিকে জিম্মি করেন। পরের দিন পুলিশ অভিযান চালায়।
এএফপি