পুলিশের গুলিতে ১০৭ বছরের বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১০৭ বছরের এক বৃদ্ধ। গত শনিবার রাতে ওই বৃদ্ধ অস্ত্রের মুখে দুই ব্যক্তিকে জিম্মি করেন। পুলিশ তাঁদের উদ্ধার করতে গেলে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বৃদ্ধের নাম মোনরো ইসাডোর। তিনি পাইন ব্লাফ শহরের একটি বাড়িতে দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দিতে থাকেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌশলে জিম্মি ওই দুই ব্যক্তিকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। এরপর ইসাডোরকে পুলিশ আটক করার চেষ্টা করলে তিনি একটি শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। তিনি দরজার ওপাশ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করেন। পুলিশও গুলি করে। এতে ইসাডোর নিহত হন। বিবিসি।