প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনে বিক্ষোভকারীদের ছোড়া বোমার বিস্ফোরণে আহত পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। গত শুক্রবার তিনি বোমা বিস্ফোরণে আহত হন। গতকাল শনিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার ছিল ২০১১ সালে বাহরাইনে শুরু হওয়া আরব বসন্তের তৃতীয় বার্ষিকী। মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানায়, শুক্রবার রাতে মানামা শহরের বাইরে শিয়া-অধ্যুষিত গ্রাম দাইরের রাস্তায় পুলিশের সদস্যের ওপর ওই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এএফপি।