পুলিৎজারজয়ী কার্টুনিস্ট পল কনরাড আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিৎজারজয়ী মার্কিন রাজনৈতিক-কার্টুনিস্ট পল কনরাড আর নেই। শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। পারিবারিক সূত্রে এ খবর জানানো হয়েছে। স্বজনেরা বলেছেন, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাঁরা জানাননি।পল কনরাড গত ৫০ বছর ধরে পেনসিলের মাধ্যমে কার্টুন (ব্যঙ্গচিত্র) এঁকে মার্কিন রাজনীতিবিদদের কাজের সমালোচনা করেছেন। কার্টুনই ছিল তাঁর সমালোচনার ভাষা। এই ভাষার সফল প্রয়োগ ঘটিয়ে তিনি মার্কিন-মুলুকের বাঘা বাঘা রাজনীতিবিদকে তুলোধুনা করেছেন। এ কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রু ম্যান, রিচার্ড নিক্সন, জর্জ বুশসহ অনেক রাজনীতিবিদেরই চক্ষুঃশূল হয়েছিলেন তিনি। আর কাজের স্বীকৃতি হিসেবে তিনবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন।পল বিশেষ করে লস অ্যাঞ্জেলেস টাইমস-এ কার্টুন আঁকতেন। সেখানে তিনি দীর্ঘ ৩০ বছর কাজ করেছেন। পত্রিকাটিকে জনপ্রিয় করার ক্ষেত্রেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।পল কনরাড ১৯২৪ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। এমএসএন।