পুলিৎজারজয়ীঅ্যান্থনি লুইস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার পুলিৎজার বিজয়ী মার্কিন সাংবাদিক ও কলাম লেখক অ্যান্থনি লুইস আর নেই। তিনি গত সোমবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। লুইস প্রায় ৩২ বছর দ্য নিউইয়র্ক টাইমস-এ কলাম লিখেছেন। বাকস্বাধীনতা, মানবাধিকার ও সাংবিধানিক আইন বিষয়ে বিস্তর লেখালেখি করেন। সর্বজনীন বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি রয়েছে তাঁর।একজন বেসামরিক নেভি কর্মকর্তার বিরুদ্ধে কমিউনিস্টের প্রতি সহানুভূতিশীল বলে অভিযোগ ওঠার পর লুইস তাঁর এক প্রতিবেদনে দেখান, এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওই প্রতিবেদনের জন্য ১৯৫৫ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। সুপ্রিম কোর্টের ওপর প্রতিবেদনের জন্য আবার ১৯৬৩ সালে লুইসকে পুলিৎজার পুরস্কারে ভূষিত করা হয়। লুইসের স্ত্রী মারগারেট মার্শাল বলেছেন, হূদেরাগ ও বৃক্কঘটিত সমস্যায় লুইস মারা গেছেন।লুইস নিজেকে শিষ্টাচারের রক্ষক বলে মনে করতেন। সত্য প্রকাশে ছিলেন নির্ভীক। সমালোচনা করতেন ধর্মীয় ও জাতীয়তাবাদী কট্টরপন্থার। জয়গান করতেন মানবতার। ভিয়েতনাম যুদ্ধ, ওয়াটারগেট কেলেঙ্কারি, অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিসহ নানা বিষয়ে কলাম লিখেছেন তিনি। দ্য হিন্দু।