পুস্করকে বিয়ে করলেন শশী থারুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সাবেক ভারতীয় কূটনীতিক শশী থারুর তাঁর দীর্ঘদিনের বান্ধবী সুনন্দা পুস্করকে অবশেষে সাত পাকে আবদ্ধ করেছেন। গতকাল রোববার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় শশী থারুরের পৈতৃক বাড়িতে এ বিয়ের অনুষ্ঠান হয়। জাতিসংঘে তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন শশী থারুর। ২০০৭ সালে তিনি জাতিসংঘ থেকে অবসর নেন। এরপর ২০০৯ সালে ভারতের পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। কংগ্রেসের নতুন সরকার পররাষ্ট্রপ্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় তাঁকে। শশী থারুর সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন একটি দলের মালিকানা নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার জের ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এএফপি।