পুয়ের্তোরিকোর ৭০ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক পাচারে সহযোগিতার অভিযোগে পুয়ের্তোরিকোর ৭০ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।মার্কিন বিচার মন্ত্রণালয় জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ১২০ জনের বেশি কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬০ জন পুলিশ বিভাগের সদস্য, ১৬ জন মহানগর পুলিশের কর্মকর্তা, ১২ জন কারা কর্মকর্তা, তিনজন ন্যাশনাল গার্ডের সেনাসদস্য, দুজন মার্কিন সেনা কর্মকর্তা ও ৩০ জন বেসামরিক নাগরিক।আটক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মাদক পাচারকারীদের সশস্ত্র নিরাপত্তা দেওয়ার অভিযোগ আছে।মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুয়ের্তোরিকোয় কাজ করছে এফবিআইয়ের প্রায় সাড়ে সাত শ এজেন্ট। বিবিসি।