পূজায় সোনিয়াকে ঢাকাই জামদানি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজায় সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি ঢাকাই জামদানি শাড়ি উপহার দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দিল্লিতে সোনিয়ার বাসভবনে গিয়ে সাদা রংঙের ওপর সাদা কাজ করা ওই শাড়িটি তুলে দেন ভারতের রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এ সময় তিনি কংগ্রেস সভানেত্রীর আশীর্বাদ কামনা করেন।

আজ শনিবার সকালে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমকে জানান, গতকালই সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়েছে ঢাকাই জামদানি শাড়িটি।