পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল অস্ট্রেলিয়ার লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে গতকাল বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। পূর্ণগ্রাসের এই দৃশ্য দেখতে সকালে কয়েক লাখ পর্যটক ও জ্যোতির্বিজ্ঞানী কুইন্সল্যান্ডে জড়ো হন। এ সময় কুইন্সল্যান্ডের কিছু অংশ দুই মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলসহ অন্য এলাকায়ও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।কুইন্সল্যান্ডের সরকারি কর্মকর্তারা জানান, এ দৃশ্য দেখতে বাইরে থেকে প্রায় ৫০ হাজার লোক কুইন্সল্যান্ড আসেন।দর্শনার্থীরা সুবিধাজনক স্থান থেকে এ দৃশ্য দেখেন। অনেকে নৌকায় এবং কেউ কেউ বেলুনে উড়ে এ দৃশ্য উপভোগ করেন।অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অব কুইন্সল্যান্ড থেকে এক পর্যটক বলেন, ‘এটি সত্যিই উপভোগ্য ছিল। এর আগে আমি এমন মনোরম দৃশ্য আর দেখিনি।’ বিবিসি।