পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেশটির বিরোধী দল ফ্রেতিলিন পার্টির লিয় ফ্রাঁসোয়া লু ওলো গুতিরেস বর্তমান প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার চেয়ে এগিয়ে রয়েছেন। গত শনিবার এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।পূর্ব তিমুরের এবারের নির্বাচনে মোট ভোট পড়ে চার লাখ ২৯ হাজার ১০৬টি। দেশটির নির্বাচন কমিশন প্রদত্ত ভোট গণনার ফল গতকাল রোববার রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে সরাসরি সমপ্র্রচার করা হয়। সর্বশেষ পাওয়া খবরে, দুই-তৃতীয়াংশেরও বেশি ভোট গণনা শেষ হয়। এতে দেখা যায়, গুতিরেস ২৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। সাবেক গেরিলা নেতা তউর মতর রুয়াক ২৫ শতাংশ ও বর্তমান প্রেসিডেন্ট নোবেল বিজয়ী রামোস হোর্তা ১৮ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন।২০০২ সালে স্বাধীন হয় পূর্ব তিমুর। দেশটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো এবার। এএফপি।