পূর্ব লন্ডনের ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: রয়টার্স
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি ভবনে আজ শনিবার আগুন লেগেছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি গাড়ি ও ৭২ জন কর্মী কাজ করছেন।
লন্ডন ফায়ার ব্রিগেড সূত্র জানায়, পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার একটি ভবনের চার তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পশ্চিম লন্ডনের একটি ২৪ তলা ভবনে গত ১৪ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭৯ জনের মৃত্যু হয়।