পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে গাদ্দাফি বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান আক্রমণের মাধ্যমে বিক্ষোভকারীদের হটিয়ে পূর্বাঞ্চালের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে গাদ্দাফি বাহিনী। পুনরায় দখলে নিয়েছে কয়েকটি শহর। তবে বিদ্রোহীরাও লড়াই চালিয়ে যাচ্ছে। এর মধ্যে জানা গেছে, সমঝোতার জন্য বিদ্রোহীদের কাছে প্রতিনিধি পাঠিয়েছেন গাদ্দাফি। যদিও রাষ্ট্রীয় পক্ষ এ খবর অস্বীকার করেছে।তেলবন্দর রাস লানুফেতে গতকাল মঙ্গলবারও কয়েক দফায় বিমান হামলা চালায় গাদ্দাফি বাহিনী। এ সময় জঙ্গি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বিদ্রোহীদের লক্ষ্য করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।রাস লানুফে থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি আলেকজান্ডার জিয়াডোজ জানান, রাস লানুফের আবাসিক এলাকায় একটি হামলায় দোতলা একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বাঞ্চলের মিসরাতা শহরে গতকাল দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়। পূর্বাঞ্চলের বিন জাওয়াদ শহর পুরোপুরি গাদ্দাফি অনুসারীদের দখলে চলে গেছে বলে জানা গেছে।অন্যদিকে, ত্রিপোলির ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের জিনতান শহর গতকাল বিক্ষোভকারীরা দখলে নেয়। এ ছাড়া তিউনিসিয়া সীমান্তবর্তী অন্যান্য শহর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আছে। গাদ্দাফির সমঝোতার প্রস্তাব: এই তুমুল লড়াইয়ের মধ্যে খবর ছড়িয়ে পড়ে, আপস করার জন্য বিদ্রোহীদের কাছে প্রতিনিধি পাঠিয়েছেন গাদ্দাফি। নিজের ও নিজ পরিবারের সদস্যদের সমস্ত সম্পদ নিয়ে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ এবং সাম্প্রতিক ঘটনার বিচার থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি ক্ষমতা ত্যাগ করবেন। বিদ্রোহীদের এক মুখপাত্রও এই খবর নিশ্চিত করেন। মুখপাত্র মুস্তাফা ঘেরিয়ানি বলেন, ‘আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এএফপি, রয়টার্স ও আল-জাজিরা।