পৃথিবী থেকেই চাঁদের সৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্রহ্মাণ্ডের ছোট-বড় অসংখ্য গ্রহ-নক্ষত্রের মধ্যে চাঁদকেই মনে হয় পৃথিবীর সবচেয়ে আপন। এবার বিজ্ঞানীরাও সুর মেলালেন কথাটির সঙ্গে। বলছেন, সেই পৃথিবী থেকেই চাঁদের সৃষ্টি।চাঁদের সৃষ্টি নিয়ে এই তত্ত্ব নতুন। তত্ত্বটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারাহ্ স্টুয়ার্ট ও মাটিজা। গত বুধবার তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স। তাঁরা বলছেন, চাঁদ একসময় পৃথিবীর অংশ ছিল। পরে মহাজগতের অন্য একটি বড় বস্তুর সঙ্গে সংঘর্ষে পৃথিবীর একটি অংশ ছিটকে পড়ে চাঁদের সৃষ্টি।নতুন গবেষণাটি পৃথিবী ও চাঁদের উৎপত্তির ব্যাপারে প্রতিষ্ঠিত তত্ত্ব থেকে ভিন্ন। প্রচলিত তত্ত্ব হচ্ছে, পৃথিবীতে সবেগে আছড়ে পড়া বিশাল কোনো বস্তুর উপাদান থেকে চাঁদের জন্ম।সারাহ্ স্টুয়ার্ট ও মাটিজার দাবি, চাঁদের যখন সৃষ্টি হয়, পৃথিবী তখন অনেক বেশি দ্রুত গতিতে আবর্তিত হতো। একটি দিন মাত্র দু-তিন ঘণ্টা স্থায়ী ছিল। পৃথিবী ও চাঁদের গাঠনিক ও রাসায়নিক উপাদানের মধ্যে মিল থাকার বিষয়টি ব্যাখ্যা করবে তাঁদের এই তত্ত্ব।এ বিষয়ে হার্ভার্ডের ওয়েবসাইটে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, দ্রুত গতিতে পৃথিবীর আবর্তনের কারণে মহাজগতের কোনো ভারী বস্তুর সঙ্গে তার সংঘর্ষ হয়। এই বড় ধরনের সংঘর্ষ থেকে চাঁদের সৃষ্টি হয়। রয়টার্স।