পৃথিবীতে জীবন এসেছে মঙ্গল থেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী গ্রহ মঙ্গল থেকেই পৃথিবীতে জীবন এসেছে বলে দাবি করেছেন একজন বিজ্ঞানী। কয়েক শ কোটি বছর আগে পৃথিবীর চেয়ে মঙ্গলের মাটিই প্রাণের বিকাশের জন্য বেশি উপযোগী ছিল বলে বিজ্ঞানীদের মধ্যে যে ধারণা প্রচলিত আছে, তাতে নতুন করে সমর্থন জুগিয়েছে ওই বিজ্ঞানীর গবেষণা। তিনি বলেছেন, মঙ্গল থেকেই উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে আগমন ঘটে জীবনের। সম্প্রতি ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞান সম্মেলনে এ দাবি করেন গবেষক স্টিভ বেনার। বেনার তাঁর দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেন, জীবন সৃষ্টির জন্য প্রয়োজনীয় তিনটি উপাদান হলো আরএনএ (রাইবোনিউক্লিয়িক অ্যাসিড), ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড) ও প্রোটিন। আরএনএ তৈরি হতে প্রয়োজন খনিজসমৃদ্ধ স্থানে অণুর অতি সুষম মিশ্রণ। প্রাণের জন্য আরও দুটি গুরুত্বপূর্ণ উপাদান বোরন ও মলিবডেনাম খনিজ। কয়েক শ কোটি বছর আগের পৃথিবীর চেয়ে মঙ্গলেই এসব উপাদান বেশি ছিল। বিবিসি।