পৃথিবীর চেয়েও দ্বিগুণ বড় হীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হীরার আকৃতি পৃথিবীর দুই গুণ বড়। এমনই এক হীরার (ডায়মন্ড) গ্রহের কথা বলছেন বিজ্ঞানীরা। তাঁরা মহাকাশে এমনই এক নতুন গ্রহের সন্ধান পাওয়ার দাবি করছেন। যেখানে হীরা আছে পৃথিবীর ওজনের তিন গুণ। গ্রহটির আয়তন পৃথিবীর প্রায় দুই গুণ।জ্যোতির্বিজ্ঞানীরা এ গ্রহটির নাম দিয়েছেন ‘৫৫ ক্যানক্রাই-ই’। যার গঠন উপাদানের সিংহভাগই হীরা। মানুষ খালি চোখেই দেখতে পায় গ্রহটি। যুক্তরাষ্ট্রের গবেষক নিকু মধুসূদন ও ফ্রান্সের গবেষক অলিভিয়ের মসি যৌথভাবে গ্রহটি আবিষ্কার করেন। জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সাময়িকী অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এর সর্বশেষ সংখ্যায় গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, গ্রহটির ব্যাস পৃথিবীর ব্যাসের দ্বিগুণ এবং ভর পৃথিবীর আট গুণ। কনস্টেলেশন অব ক্যানসার বলে পরিচিত নক্ষত্রপুঞ্জে সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহটি আবর্তিত হচ্ছে। এটি এত দ্রুত আবর্তিত হয় যে, সেখানে মাত্র ১৮ ঘণ্টায় এক বছর পূর্ণ হয়। গ্রহটি পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ বা ২৩০ কোটি মাইল দূরে। রয়টার্স।