পৃথিবীর মূল্য পাঁচ কোয়াড্রিলিয়ন ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাব কষে বিভিন্ন গ্রহের আর্থিক মূল্য নির্ণয়ের একটি সূত্র উদ্ভাবনের কথা দাবি করেছেন একজন মার্কিন জ্যোতির্বস্তু বিজ্ঞানী। তাঁর ওই সূত্র অনুযায়ী পৃথিবীর মূল্য পাঁচ কোয়াড্রিলিয়ন (পাঁচের পিঠে ১৫টি শূন্য) ডলার।এই জ্যোতির্বস্তু বিজ্ঞানী হলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বস্তু বিজ্ঞানী গ্রেগ লাফলিন। তাঁর দাবি, পৃথিবীর বয়স, আকৃতি, তাপমাত্রা, ভর ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে এই মূল্য নির্ধারণ করেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী পৃথিবীই সবচেয়ে মূল্যবান গ্রহ। অন্যদিকে মঙ্গলগ্র্রহের দাম মাত্র ১৪ হাজার ডলার।লাফলিনের মতে, প্রতিকূল জলবায়ুর কারণে বিশ্বব্রহ্মাণ্ডের অন্য এক হাজার ২৩৫টি গ্রহের মূল্য নির্ধারণ করা যায়নি। তিনি বলেন, পৃথিবীর মূল্য কত, তা নির্ধারণে এই সূত্র কাজে লাগবে।’ টাইমস অব ইন্ডিয়া।