পৃথ্বী-২ উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল সোমবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষা চালিয়েছে। দেশে তৈরি ক্ষেপণাস্ত্রটি ওডিশা প্রদেশের চাঁদিপুর এলাকা থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি অস্থায়ী উৎক্ষেপণ মঞ্চ থেকে এ পরীক্ষা চালানো হয়। এটি নিয়মিত মহড়ার অংশ। পিটিআই।