প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত গতকাল সোমবার দেশে তৈরি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পৃথ্বী ২-এর সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষাবিষয়ক বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রতিরক্ষা বাহিনীর ব্যবহারের জন্য এ পরীক্ষা চালানো হয়। ভারতের ওডিশা রাজ্যের সমুদ্রতীরবর্তী বালেশ্বর জেলার চণ্ডীপুরে ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল আইটিআরের উৎক্ষেপণ কমপ্লেক্স ৩ থেকে গতকাল সকাল নয়টা ১৫ মিনিটে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। পিটিআই