পৃথ্বী-২ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ২০০ মাইল দূরে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ৫০০ থেকে এক হাজার কেজি ওয়্যারহেড বহনে সক্ষম। সূত্র জানায়, প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে সেনাবাহিনী গতকাল মঙ্গলবার চন্ডিপুরে এই পরীক্ষা চালায়। সকাল ১০টার দিকে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ২ নম্বর উৎক্ষেপণ কমপ্লেক্স থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ৩ ডিসেম্বর ক্ষেপণাস্ত্রটির সর্বশেষ পরীক্ষা চালানো হয়। পিটিআই।