পৃথ্বীর পর ধনুশের উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পারমাণবিক অস্ত্র পরিবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ধনুশের পরীক্ষামূলক উৎক্ষেপণ গতকাল শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। পারমাণবিক অস্ত্র পরিবহনে সক্ষম ধনুশ কোনো নৌযান থেকে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এক দিন পর ওডিশা রাজ্যে ধনুশের উক্ষেপণ সম্পন্ন হয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ধনুশ পৃথ্বি-২-এর একটি বিকল্প রূপ। এটি ৫০০ থেকে এক হাজার কিলোগ্রাম ওজনের সাধারণ বা পারমাণবিক বোমা বহন করে স্থল ও নৌঘাঁটিতে আঘাত হানতে পারবে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকালের পরীক্ষাটি চালানো হয়। একটি জাহাজ থেকে উৎক্ষেপণ করার পর বঙ্গোপসাগরে আঘাত হানে ধনুশ। দ্য হিন্দু।