পেঁয়াজ খায় না বিহারের ভীমসেন গ্রামের বাসিন্দারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের মূল্য বাড়লেও গরজ নেই ভারতের বিহার রাজ্যের বাঁকা জেলার ভীমসেন গ্রামের বাসিন্দাদের। ওই গ্রামের বাসিন্দারা পেঁয়াজ খায় না। এই রীতি চলে আসছে ২০০ বছর  ধরে।

ভীমসেন গ্রামের বাসিন্দা মহেন্দর প্রসাদ সিং ও রামেশ্বর সিং জানান, যুগ যুগ ধরে গ্রামজুড়ে চলে আসছে এই নিয়ম। এই গ্রামে রয়েছে দুই শতাধিক পরিবারের বাস।

কেন তাঁরা পেঁয়াজ খান না তার কারণ বলতে না পারলেও মহেন্দর প্রসাদ বলেন, ২০০ বছর আগে একবার প্লেগ রোগ দেখা দেয় এই গ্রামে। ওই সময় থেকে গ্রামের মানুষ ছেড়ে দেয় পেঁয়াজ খাওয়া। তার পর থেকে আর কোনো গ্রামবাসী মুখে দেয়নি পেঁয়াজ।