পেঁয়াজ ডাকাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ ভর্তি ট্রাককে ডাকাতির হাত থেকে রক্ষা করল পুলিশ। ধারণা করা হচ্ছে, বাজারে পেঁয়াজের চড়া দামই এই ব্যতিক্রমধর্মী অপরাধের কারণ। ট্রাকটি গত রোববার ভারতের রাজস্থানের জয়পুর থেকে নয়াদিল্লি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তিন ডাকাত দুর্ঘটনায় তাদের গাড়ির ক্ষতি হয়েছে এমন ভান করে ট্রাকটি থামায়। তারা ওই দুর্ঘটনার জন্য ট্রাক চালককে দোষারোপ করে। একপর্যায়ে তাদের একজন ড্রাইভারকে কাবু করে চালকের আসনে বসে পড়ে। অন্যরা কেটে পড়ে। ঘটনা জেনে পুলিশ আশপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করে। দূর থেকে রাস্তা বন্ধ দেখে ট্রাক রেখে পালিয়ে যায় ডাকাতেরা। এএফপি।