পেগিডার রণেভঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের ইসলামবিরোধী সংগঠন পেগিডার নতুন কানাডা শাখার এক বিক্ষোভের চেষ্টা শনিবার ভেস্তে গেছে। খবর এএফপির।
মন্ট্রিয়লের লিটল মাগরেব এলাকায় পেগিডা বিক্ষোভ ডেকেছিল। প্রায় ৫০০ লোক এর বিরুদ্ধে সমবেত হয়। বিক্ষোভ করতে পেগিডার মাত্র জনাদশেক সমর্থক এসেছিল। সংঘাত এড়াতে পুলিশ পেগিডাবিরোধীদের ঘিরে রাখে। একপর্যায়ে পেগিডার কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। পেগিডাবিরোধীরা ‘ইসলাম নিয়ে আতঙ্কের বিরুদ্ধে সংহতি’, ‘পেগিডাকে গুঁড়িয়ে দাও’, ইত্যাদি স্লোগান লেখা ব্যানার বহন করে।