প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার ডিলন ম্যাক্সওয়েল বেড়াতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। ছুটি কাটিয়ে তিনি দেশে ফিরেছেন পেটের ভেতর জ্যান্ত একটা মাকড়সা নিয়ে। তিন দিন ধরে সেটি চষে বেড়িয়েছে তাঁর শরীরে। দেশে ফেরার পর চিকিৎসকেরা মাকড়সাটি বের করেছেন ম্যাক্সওয়েলের পাকস্থলী থেকে। তলপেটের একটি ক্ষতস্থান দিয়ে সেটি তাঁর শরীরে ঢুকে পড়েছিল। বালিতে থাকার সময় পেটের ত্বকে লাল দাগ আর যন্ত্রণার জন্য স্থানীয় এক ক্লিনিকে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেখানকার চিকিৎসক কোনো পোকামাকড় কামড়েছে ভেবে সাধারণ ওষুধ দেন। বন্ধুরা এখন তাঁর নাম দিয়েছে ‘স্পাইডারম্যান’।
রয়টার্স