পেট্রল-ডিজেল থেকে সাবধান নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনন্দিন জীবনে নিত্যব্যবহার্য কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সঙ্গে নারীর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণ রয়েছে বলে দাবি করেছেন একদল মার্কিন গবেষক।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, স্তন ক্যানসারের জন্য দায়ী ১৭টি রাসায়নিক পদার্থ শনাক্ত করেছেন গবেষকেরা। এর মধ্যে পেট্রল, ডিজেল, যানবাহন থেকে নির্গত রাসায়নিক উপাদান, দাহ্য প্রতিরোধক পদার্থ, রং মোছার পদার্থ, পান করার পানিতে ব্যবহূত সংক্রমণ- রোধী রাসায়নিক, পরিচ্ছন্নতার কাজে ব্যবহূত দ্রাবক, মিথেলিন ক্লোরাইড ইত্যাদি অন্যতম। এনভায়রনমেন্টাল হেলথ পারস্পেকটিভস সাময়িকীতে এ ব্যাপারে একটি নিবন্ধ প্রকাশিত হয়।

গবেষণাগারে ইঁদুরের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। গবেষণার ফলাফল সূত্রে বিজ্ঞানীরা দাবি করেন, উল্লিখিত রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব নারীর ক্ষেত্রেও প্রযোজ্য।
দৈনন্দিন জীবনে এই রাসায়নিক পদার্থ পরিহার এবং এর সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।