পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ ভারত বন্ধ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টার ভারত বনেধর ডাক দিয়েছে ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্বে গড়া এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চা। এই বন্ধেক সমর্থন জানিয়েছে মোর্চার সব শরিক দল। এদিন অবশ্য বাম দল বন্ধ্ পালন না করলেও তারা দিনটিকে দেশব্যাপী প্রতিবাদ দিবস হিসেবে পালন করবে। ভারত সরকার ২৩ মে একধাপে পেট্রলের দাম লিটারপ্রতি ৭.৫৪ রুপি বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দল তৃণমূল আয়োজিত প্রতিবাদ মিছিলেও শরিক হন মমতা। তবে মমতা এনডিএ আহূত ভারত বনেধর সমর্থন জানাননি। বরং রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, বনেধর দিন সব সরকারি কর্মচারীকে নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে হবে। অফিস যথারীতি চলবে। অনুপস্থিত থাকলে এক দিনের বেতন কেটে নেওয়া হবে এবং একই সঙ্গে চাকরির বয়সও এক দিন কমে যাবে।প্রসঙ্গত, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ১১টি শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘটে যোগ দওয়া সরকারি কর্মীদের এক দিনের বেতন কেটেছিল রাজ্য সরকার। চাকরির বয়সও এক দিন কমিয়ে দিয়েছিল।আজ বুধবার তামিলনাড়ুতে পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদে বিরোধী দল ডিএমকের উদ্যোগে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভারতের সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী গণসংগঠনের উদ্যোগে গতকাল বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ত্রিপুরায় মঙ্গলবার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।