পেট্রলের মজুদ বাড়িয়েছে ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্ভাব্য জ্বালানি অবরোধ মোকাবিলায় ইরান তার পেট্রলের মজুদ অন্তত ১০০ কোটি লিটার বাড়িয়েছে। এ ছাড়া দেশে জ্বালানি উত্পাদন বাড়ানোর পরিকল্পনাও হাতে নিয়েছে তেহরান। ইরানের জাতীয় জ্বালানি তেল পরিশোধন ও সরবরাহকারী কোম্পানির প্রধান নূরেদ্দিন শাহনাজি-জাদেহ গতকাল মঙ্গলবার এ কথা জানান। তবে মোট কী পরিমাণ পেট্রল মজুদ করা হয়েছে তা তিনি জানাননি।জাদেহ বলেন, বর্তমানে ইরানে প্রতিদিন চার কোটি ৪৬ লাখ লিটার তেল পরিশোধন করা হয়। ২০১১ সালের মার্চের মধ্যে বাড়িয়ে গড়ে চার কোটি ৫৬ লাখ লিটার তেল শোধন করা হবে। এএফপি।