পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে বন্ধ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ভারতজুড়ে বন্ধ্ পালিত হয়েছে। প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্বে গড়া এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চার ডাকে এ বন্ধ্ পালিত হয়। এই বন্্ধেক সমর্থন জানিয়েছে মোর্চার সব শরিক দল।বনেধর সময় বিরোধী রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের সদস্যরা কয়েকটি শহরে অচলাবস্থার সৃষ্টি করেন। রাজধানী নয়াদিল্লি ও বাণিজ্যিক নগর মুম্বাইয়ে সরকারবিরোধীরা বিক্ষোভ মিছিল করেছে। নয়াদিল্লিতে ধর্মঘট চলাকালে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন সরকারি অফিসের বাইরের রাস্তায় পিকেটিং করে। বনেধর সময় নয়াদিল্লিতে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তায় যানবাহনও চলেছে কম।বন্ধ্ সফল হয়েছে দাবি করে বিজেপির মুখপাত্র প্রকাশ জাবদেকার বলেন, ‘লাখ লাখ মানুষ পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে। কাজেই সরকারকে এখন তাদের সিদ্ধান্ত বদলাতে হবে।’মুম্বাইয়ে বিজেপির শরিক দল শিবসেনা পার্টির সদস্যরা ‘স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার’ পরামর্শ দেন। এ ছাড়া অন্ধ্র প্রদেশ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, ওডিশা ও বিহারে বনেধ ভালোই সাড়া মিলেছে। ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়েও সাড়া মেলে। বিহারে এনডিএ আহ্বায়ক শারদ যাদব এবং বিজেপি নেতা শাহনেওয়াজ খান ৭০০ সমর্থকসহ গ্রেপ্তার হয়েছেন। পশ্চিমবঙ্গে এই বনেধ মিশ্র সাড়া পাওয়া যায়। সকালে বিজেপিকর্মীরা রাজ্যের বিভিন্ন রেলস্টেশনে অবরোধ সৃষ্টি করলে ট্রেন চলাচল ব্যাহত হয়। কলকাতা, হাওড়াসহ রাজ্যের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ করে বিজেপি সমর্থকেরা। তারা বেশ কটি বাসেও আগুন ধরিয়ে দেয়। রাজ্যের বিভিন্ন স্থানে বন্ধ্-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপরিচালিত প্রতিষ্ঠান পেট্রলের মূল্য ৬ দশমিক ২৮ রুপি বৃদ্ধির ঘোষণা দেয়। এতে ভোক্তাদের জন্য শুল্কসহ লিটারপ্রতি পেট্রলের মূল্য বেড়েছে ৭ দশমিক ৫৪ রুপি। পেট্রলে ভর্তুকির কারণে সরকারের ক্রমাগত লোকসান কমাতে পেট্রলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়। নয়াদিল্লির একজন মুদি দোকানি বলেন, ‘মূল্যবৃদ্ধি আমাদের শেষ করে দিচ্ছে অথচ সরকার ঘুমিয়ে আছে। তবে আজ সরকারের ঘুম ভাঙবে।’এনডিএ ভারত বনেধর ডাক দিলেও বাম দলগুলো গতকাল এই দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করেছে গোটা দেশে।