পেট্রাউসের নিয়োগ সিনেটে অনুমোদন
আফগানিস্তানে ন্যাটো জোটের কমান্ডার হিসেবে জেনারেল ডেভিড পেট্রাউসের নিয়োগকে অনুমোদন করেছে মার্কিন সিনেট। গত বুধবার সিনেটররা সর্বসম্মতিক্রমে এ অনুমোদন দেন। সিনেটে পেট্রাউসের নিয়োগের বিষয়টি ৯৯-০ ভোটে অনুমোদিত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা শতভাগ মতৈক্য হয়েছেন। ক্ষমতাসীন ও বিরোধী শিবির— উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, ইরাক যুদ্ধে সফল জেনারেল পেট্রাউস আফগান যুদ্ধেও একইভাবে সফলতা অর্জন করবেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো ঘাঁটিতে তালেবান যোদ্ধাদের হামলার পরপরই তাঁরা জেনারেল পেট্রাউসের নিয়োগের বিষয়টি অনুমোদন করলেন। প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘সিনেটের দ্রুত অনুমোদন এবং জেনারেল পেট্রাউসের অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত এটাই করবে যে তালেবান বিদ্রোহীদের দমনে এবং আফগানিস্তানকে দক্ষ করে তুলতে আমরা সামান্যতম ঘাটতি রাখিনি।’প্রেসিডেন্ট ওবামাসহ প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করায় ম্যাকক্রিস্টালকে অপসারণ করে তাঁর স্থলাভিষিক্ত করা হয় জেনারেল পেট্রাউসকে। এএফপি।