পেতে রাখা বোমায় নয় আফগান সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে নয়জন আফগান সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার এক কর্মকর্তা এ কথা জানান।পাকতিয়া প্রদেশ সরকারের মুখপাত্র রোহুল্লা সামুন জানান, জুরমাতের শাহাক এলাকায় গতকাল বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাস্তার ধারে পেতে রাখা বোমায় আফগান সেনাবাহিনীর একটি টহল যান বিধ্বস্ত হয়। এ ঘটনার জন্য তিনি তালেবানকে দায়ী করেন।ওই মুখপাত্র জানান, বিস্ফোরণে নয়জন সেনা নিহত ও চারজন আহত হন। আহত সেনাদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণের পর পর দায় স্বীকার করে নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে তালেবান। এএফপি।