পেরু-ভেনেজুয়েলার পাল্টাপাল্টি বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরু শুক্রবার ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে এর কয়েক ঘণ্টা পর কারাকাসও পেরুর রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অধীনে ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র ধ্বংস’ হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে পেরু। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত দিয়েগো মোলেরোকে দেশত্যাগের জন্য পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকারও দেশটিতে নিযুক্ত লিমার রাষ্ট্রদূত কার্লোস রোসিকে পাঁচ দিনের মধ্যে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, ‘পেরুর সরকারের গৃহীত পদক্ষেপের আলোকে আমরা ভেনেজুয়েলায় পেরুর চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বহিষ্কার করছি।’