পেরুতে বন্যায় ২০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরুর দক্ষিণাঞ্চলে প্রবল বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত পাঁচজন। এতে মাচু পিচ্চু নগরে সফররত কয়েক হাজার পর্যটক আটকা পড়ে। পেরুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গত শনিবার এ কথা জানায়। এ ছাড়া পেরুতে প্রবল বর্ষণে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। পেরুর আবহাওয়া সংস্থা জানায়, এই বর্ষণ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে প্রবল বর্ষণে পাশের দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এএফপি।