পেরুর উপকূলে ডলফিন ও পাখির রহস্যময় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরুর সরকার সমুদ্র উপকূলে ডলফিন ও সামুদ্রিক পাখির রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখছে। এ জন্য লোকজনকে আপাতত সমুদ্র উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সম্প্রতি প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলীয় উপকূলে এক হাজারের বেশি সামুদ্রিক পাখি মারা যায়। মারা যাওয়া পাখির বেশির ভাগই পেলিকান। এর আগে একই এলাকায় বেশ কিছু ডলফিনও মারা যায়।পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা তুলে নেওয়ার আগ পর্যন্ত লোকজনকে উপকূলে না যাওয়ার পরামর্শ দিয়েছে। উপকূলের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রাজধানী লিমার কাছের কয়েকটি জনপ্রিয় সৈকতও রয়েছে।পেরুতে ছুটি কাটানোর মৌসুম শেষ হয়ে গেছে। তবে প্রশান্ত মহাসাগরের উপকূল সার্ফিংয়ের জন্য বেশ জনপ্রিয়। এ ছাড়া পেরুর হাজার হাজার নাগরিক জীবিকার জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভাইরাসের সংক্রমণে ডলফিনের মৃত্যু হয়েছে। অতীতেও পেরুসহ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে। বিবিসি।