পেলিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের ‘রানিং মেট’ (ভাইস প্রেসিডেন্ট) মনোনীত হওয়ার পর সারাহ পেলিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তথ্য অধিকার আইনের আওতায় গত শুক্রবার প্রকাশিত বেশ কিছু ই-মেইল থেকে এ কথা জানা যায়।২৪ হাজার পৃষ্ঠার অসংখ্য ই-মেইল থেকে গোঁড়া রক্ষণশীল হিসেবে পরিচিত সারাহ পেলিনের ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন ছবি ফুটে উঠেছে। দেখা গেছে, দেশজুড়ে প্রায় ঝড়ের গতিতে পরিচিতি পাওয়া এই নেত্রী নিজের ভাবমূর্তি সম্পর্কে বেশ উদ্বিগ্ন এবং খুব পরিশ্রমী। আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।আলাস্কা সরকারের প্রকাশ করা ই-মেইলগুলো থেকে জানা যায়, সারাহ পেলিনকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।এক ই-মেইল বার্তায় এক ব্যক্তি লেখেন, আত্মরক্ষার্থে প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকার থাকা উচিত—ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) এ দাবির কারণে পেলিন তাদের সমর্থন করেন না। তিনি এনআরএ-কে সমর্থন করেন, যাতে সব দক্ষিণী শ্বেতাঙ্গরা বৈধভাবে অশ্বেতাঙ্গ লোকজনকে গুলি করতে পারে। ডমিনিক ভিলাক্রোউজ নামের এক ব্যক্তি ওই ই-মেইল পাঠিয়েছেন। ই-মেইলে আরও বলা হয়, ‘সারাহ পেলিনকে অবশ্যই হত্যা করা উচিত।’ লস অ্যাঞ্জেলেস টাইমস-এ ই-মেইলটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। এএফপি।