পেলোসিকে হুমকির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম গ্রেগরি গিয়ুস্তি। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। গত বুধবার এফবিআইয়ের একদল সদস্য সানফ্রান্সিসকো থেকে স্থানীয় সময় রাত ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করেন। এফবিআই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।গ্রেগরি গিয়ুস্তির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, এ ব্যাপারে এফবিআই কর্তৃপক্ষ নিশ্চিত কিছু জানায়নি। তবে একজন মুখপাত্র জানান, হুমকির ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ওই মুখপাত্র আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার সানফ্রান্সিসকোর আদালতে হাজির করার কথা।স্পিকারের মুখপাত্র ব্রেনডন জানিয়েছেন, ন্যান্সি পেলোসিকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছিল। গত মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক স্বাস্থ্যসেবা বিল পাসের পর তাঁর ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন রাজনীতিবিদের ওপর হামলা ও তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়। এএফপি।