পেসমেকার স্থাপনের পর হাসপাতাল ছেড়েছেন ডি ক্লার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফলভাবে পেসমেকার স্থাপন শেষে গতকাল বুধবার হাসপাতাল ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক (৭৭)। তাঁর ব্যক্তিগত সহকারী এ কথা জানিয়েছেন। ডি ক্লার্কের ব্যক্তিগত সহকারী ব্রেন্ডা স্টেইন বলেন, ‘তাঁকে আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে।’ ডি ক্লার্কের অফিস থেকে গত সপ্তাহে বলা হয়, ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতির কারণে সাবেক প্রেসিডেন্ট তাঁর ইউরোপ ভ্রমণের মেয়াদ কমিয়ে এনেছেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে ১৯৯৩ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান ডি ক্লার্ক। দেশটিতে বর্ণবাদী শাসনব্যবস্থার অবসান ঘটাতে ভূমিকা রাখার জন্য তাঁরা এই সম্মানে ভূষিত হন। রয়টার্স।