প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাজকদের যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিক্যানের একটি কমিশন উন্নয়নশীল দেশে যাজকদের যৌন নির্যাতনের বিষয়টি নিয়ে যখন তদন্ত করছে, ঠিক সে সময় পোপ এদের সঙ্গে সাক্ষাৎ করছেন। যুক্তরাজ্য, জার্মানি ও আয়ারল্যান্ডের যৌন নির্যাতনের শিকার ছয় ব্যক্তি কাল সোমবার পোপের সঙ্গে তাঁর ভ্যাটিক্যানের বাসভবনে দেখা করবেন। তাঁরা বিশ্বজুড়ে যাজকদের হাতে হাজার হাজার নারী-শিশু নির্যাতিত হওয়ার বিষয়ে তাঁদের উদ্বেগের কথা পোপকে জানাবেন।এএফপি।