পোপের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃষ্টিকর্তার নামে সহিংসতা ন্যায্য—মৌলবাদীদের এ ধরনের ব্যাখ্যা দেওয়ার প্রবৃত্তিকে নিন্দা জানাতে বিশ্বের সব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল সোমবার ভ্যাটিকানে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে বার্ষিক সভার ভাষণে পোপ ফ্রান্সিস এ আহ্বান জানান। ফ্রান্সের প্যারিসে রম্য সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে জঙ্গিদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পোপ বলেন, সহিংসতা সব সময়ই ধর্মের মিথ্যা বর্ণনার ফলশ্রুতি। রয়টার্স