প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস তাঁর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে রয়েছেন। গতকাল রোববার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পৌঁছেছেন তিনি। সেখানে পৌঁছানোর পর পোপ বলেছেন, এই অঞ্চলে বছরের পর বছর ধরে চলা খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যকার বিরোধ নিরসনে বার্তা নিয়ে এসেছেন তিনি। এ সফরে পোপের মসজিদ পরিদর্শন এবং মুসলিম নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। এ ধরনের সহিংসতাপ্রবণ অঞ্চলে এটি পোপের প্রথম সফর। পাঁচ দিনের আফ্রিকা সফরের শুরুতে গত বুধবার কেনিয়ায় যান পোপ ফ্রান্সিস। এরপর তিনি যান উগান্ডায়।
বিবিসি