প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার নয় মাসের মধ্যে টাইম সাময়িকীর চোখে বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন পোপ ফ্রান্সিস। গতকাল বুধবার টাইম সাময়িকীর ২০১৩ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে পোপ ফ্রান্সিসের নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। এর আগে ১৯৬২ সালে পোপ জন এবং ১৯৯৪ সালে পোপ জন পল টাইম-এর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন। সাময়িকীতে বলা হয়, গত নয় মাসে দারিদ্র্য, স্বচ্ছতা, বিচারকদের স্বচ্ছতা, নারীর ভূমিকা ও সমকামিতা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন পোপ ফ্রান্সিস। তিনি ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বুয়েনস এইরেসে জন্ম নেন। বিবিসি।