পোপ বললেন জি-২০ আমাকে উদ্বিগ্ন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস গতকাল শনিবার বলেন, জার্মানিতে আয়োজিত জি-২০ সম্মেলন তাঁকে ‘উদ্বিগ্ন’ করে। কারণ এটি বিশ্ব নেতাদের মধ্যে ‘অত্যন্ত বিপজ্জনক জোট’ তৈরির সম্ভাবনা করে দিয়েছে, যা বিশেষ করে অভিবাসীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, ‘যে কারণে জি-২০ আমাকে উদ্বিগ্ন করে তা হলো, এটি মূলত অভিবাসীদের টার্গেট করে।’ তিনি আরও বলেন, সিরিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ—শক্তিধর নেতাদের এই জোট তাঁকে উদ্বিগ্ন করে। কারণ বিশ্ব সম্পর্কে এঁদের দৃষ্টিভঙ্গি বিকৃত।

পোপ ফ্রান্সিস বলেন, বিশ্বের ধনী মহাদেশ ইউরোপে ২০১৫ সাল থেকে অভিবাসীদের আগমন ঘটছে। তাই জি-২০ সম্মেলনে সমৃদ্ধ অর্থনীতির দেশের নেতারা যাতে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তে না নেন, এ জন্য তিনি সতর্ক করেন।