পোপ যখন সুপারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে প্রকাশ করা সুপারম্যান বেশে পোপের গ্রাফিক ছবি।
টুইটারে প্রকাশ করা সুপারম্যান বেশে পোপের গ্রাফিক ছবি।

শরীরে সাদা আলখেল্লা। মাথায় সাদা টুপি। চোখে চশমা। এক হাত মুষ্টিবদ্ধভাবে সামনে রাখা। আরেক হাতে বিখ্যাত কালো ব্যাগ। ব্যাগে স্প্যানিশ ভাষায় লেখা, ‘ভ্যালুস’। সুপারম্যানের বেশে পোপ ফ্রান্সিস উড়ছেন আকাশে।
রোমের অজ্ঞাতনামা কোনো শিল্পীর গ্রাফিক করা এমনই একটি দেয়ালচিত্র আজ বুধবার টুইটারে প্রকাশ করেছে ভ্যাটিকানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভ্যাটিকানের অফিশিয়াল টুইটার পেজে ছবিটি পোস্ট করে কর্তৃপক্ষ লিখেছে, ‘ভ্যাটিকানের পাশে রোমের একটি সড়কে পাওয়া এই গ্রাফিক ছবিটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’
নানা কারণে ৭৭ বছর বয়সী পোপ ফ্রান্সিস আলোচিত। চার্চের মূল্যবোধ ছড়িয়ে দিতে তিনি প্রায়ই কৌতুক ও গল্প বলেন। তিনি নিজেও একজন টুইটার ব্যবহারকারী। নয়টি ভাষায় তিনি নিয়মিত তাঁর ফিড পোস্ট করেন। তাঁর টুইটারে এক কোটিরও বেশি ফলোয়ার আছে।