পোপকে ক্ষমা চাইতে বললেন ট্রুডো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় ক্যাথলিক গির্জার অধীনে পরিচালিত কিছু স্কুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর নির্যাতনের জন্য ক্যাথলিক খ্রিষ্টান কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জি ৭ সম্মেলনে অংশ নিতে ইতালিতে যাওয়া জাস্টিন ট্রুডো ভ্যাটিকানে গিয়ে ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে এ আহ্বান জানান।

পোপের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের জাস্টিন ট্রুডো বলেন, পোপকে বলা হয়েছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি বিষয়টির সুরাহা করতে পারেন। এ জন্য পোপ ফ্রান্সিসকে কানাডায় আমন্ত্রণ জানিয়েছেন ট্রুডো।

১৮৮০-এর দশকে কানাডার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রায় দেড় লাখ শিশুকে সরকার পরিচালিত আবাসিক স্কুলে নিয়ে আসা হয়েছিল। এক শতাব্দীরও বেশি সময় কানাডা সরকার স্কুলগুলোতে অর্থায়ন করলেও এগুলো পরিচালনা করত ক্যাথলিক গির্জা। এসব স্কুলের অনেক শিক্ষার্থী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতো বলে অভিযোগ রয়েছে।