পোপের অভিষেকে ধর্ষণ মামলার আসামি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠা ভারতের এক রাজনীতিককে পোপ ফ্রান্সিসের অভিষেক অনুষ্ঠানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় বিরোধী দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।ক্যাথলিক সম্প্রদায়ের ভারতীয় ওই রাজনীতিকের নাম পি জে কুরিয়েন (৭২)। তিনি পার্লামেন্টর উচ্চকক্ষ রাজ্যসভার ডেপুটি স্পিকার। তীব্র আপত্তির মধ্যেই আজ মঙ্গলবার স্ত্রী ও ব্যক্তিগত সচিবকে নিয়ে ভ্যাটিকান সিটিতে পোপের অভিষেক অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা।১৯৯৬ সালে কেরালা রাজ্যে অপহরণের পর ৪২ জন ব্যক্তির বিরুদ্ধে ক্যাথলিক সম্প্রদায়ের সেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ৪০ দিন আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে কুরিয়েন অন্যতম। ২০০৫ সালে আদালতে কুরিয়েন ওই অভিযোগ থেকে খালাস পান। এএফপি।