প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় দাদির বাড়ির পাহারাদার কুকুরের কামড়ে মারা গেছে দুই বছরের একটি শিশু। নিউ সাউথ ওয়েলস রাজ্যের দেনিলিকুইনে গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ গত সোমবার এ কথা জানিয়েছে। পোষা কুকুরটি কেন শিশুটির ওপর হামলা চালাল, তা স্পষ্ট নয়। শিশুটির মা ও দাদি মিলে কুকুরটির কবল থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেও পারেননি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার অল্প সময়ের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। এএফপি।