পোস্টারে ছবি ব্যবহার জয়ললিতার দলে নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি প্রকাশ্যে ব্যবহার প্রসঙ্গে তাঁর রাজনৈতিক দল এআইএডিএমকের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এআইএডিএমকের সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দলীয় বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্রকাশ্যে ব্যবহূত অন্যান্য উপকরণে দলের প্রতিষ্ঠাতা রামচন্দ্রসহ দলের আদর্শিক নেতা প্রয়াত ইভিআর পেরিয়ার, সাবেক মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই এবং বর্তমান মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি এখন থেকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। বিবৃতিতে বলা হয়, কোনো একজন মন্ত্রীর সভা চলাকালে সাধারণত কেবল তাঁর ছবি বহন এবং দলের অন্য নেতাদের ছবি বর্জন করা হয়। এতে কর্মীদের মধ্যে বিরোধ ও দলাদলি তৈরি হয়, এমনকি কোনো নেতার ছবি ধ্বংস করার অভিযোগও পাওয়া যায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দ্য হিন্দু।