প্যানেট্টার মন্তব্য ‘অসহযোগিতামূলক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস দমনে ইসলামাবাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার মন্তব্যে চরম ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। প্যানেট্টার মন্তব্যকে ‘অসহযোগিতামূলক’ ও ‘দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টিকারী’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান। গতকাল শুক্রবার প্রচারমাধ্যমগুলোকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী শেরি কাবুলে প্যানেট্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন একজন ব্যক্তির এমন বক্তব্য দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সংকুচিত করবে।শেরি রেহমান আরও বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ‘অসহযোগিতামূলক’ পদক্ষেপ। তা ছাড়া যারা স্থিতিশীলতার জন্য চেষ্টা করছে, তাদের জন্যও ‘দমবন্ধ করা পরিস্থিতি’ সৃষ্টি করেছে এ বক্তব্য।প্যানেট্টা গত বৃহস্পতিবার কাবুলে বলেন, আফগানিস্তানে যখন জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর লড়াই চলছে তখন প্রতিবেশী পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আশ্রয় জোগাচ্ছে। এই অবস্থায় ইসলামাবাদের প্রতি ধৈর্য ধরে রাখা ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে পড়েছে।পেশোয়ারে বিস্ফোরণে নিহত ১৯পেশোয়ারের প্রত্যন্ত চারসাদা সড়কে গতকাল শুক্রবার পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেন এ বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। এএফপি, বিবিসি, ডন।