প্যারিসে তিন কুর্দি নারীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের কুর্দিস ইনস্টিটিউট থেকে তিন কুর্দি নারীর লাশ গত বুধবার গভীর রাতে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, ওই তিন নারীর মাথায় গুলি করা হয়েছিল। পুলিশ বলছে, ওই তিন নারীকে সম্ভবত হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। কুর্দিস ইনস্টিটিউটের পরিচালক লিওন এদার্ত বলেন, নিহত নারীদের একজন ফিদান দোগান (৩২) ছিলেন ইনস্টিটিউটের তথ্যকেন্দ্রের কর্মী। অপর দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁরা ওই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন না। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভল ওই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ঘটনার প্রতিবাদে ফ্রান্সের কুর্দি সংগঠন প্যারিসে বিক্ষোভের ডাক দিয়েছে। তুরস্কের সরকারি বাহিনী ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে গত ২৫ বছরব্যাপী লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এএফপি ও বিবিসি।