প্যারিসের সেই হামলাকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুক নিয়ে হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আবদেলহাকিম দিখার।

দিখার কয়েকজনকে হত্যার ঘটনায় ১৯৯৮ সালে গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত হয়েছিলেন।

একজন বন্দুকধারী গত শুক্র ও সোমবার প্যারিসের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি, বামপন্থী লিবারেশন পত্রিকা ও সোসাইটি জেনারেল ব্যাংকের প্রধান কার্যালয়ে চড়াও হয়। পুলিশ ড়শ বুধবার সন্ধ্যায় প্যারিসে একটি পার্ক করা গাড়ি  থেকে আবদেলহাকিম  দিখারকে আটক করে।  বিবিসি ও এএফপি।